ঝিনাইদহের শৈলকুপার এক শিশু শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যু

২৬ অক্টোবর ২০২৬ - ১৬:৫৬
প্রকাশিত: ৪৭ মিনিট আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপার এক শিশু শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যু
ছবি সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পূর্ব মাদলা গ্রামে রাইছা খাতুন নামের এক শিশু শিক্ষার্থীর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শিশু রাইছা মদলা গ্রামের আকুল মন্ডলের মেয়ে। সে স্থানীয় মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পরিবারের সুত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে কুষ্টিয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু রাইছা। সেখানে অবস্থানকালে সে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে রক্ত পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।

​অবস্থা গুরুতর হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ছোট্ট এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার, বিদ্যালয় ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0