শারদীয় দুর্গোৎসবে প্রকাশিত হলো স্নেহার নতুন গান ‘মা সাজে নতুন সাজে’

১৯ অক্টোবর ২০২৬ - ২০:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শারদীয় দুর্গোৎসবে প্রকাশিত হলো স্নেহার নতুন গান ‘মা সাজে নতুন সাজে’
ছবি সংগৃহীত

​পাবলিক ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ সংগীতশিল্পী সমৃদ্ধি হালদার স্নেহার নতুন গান ‘মা সাজে নতুন সাজে’। দুর্গাপূজার আনন্দ, সংস্কৃতি ও ভক্তির আবহ তুলে ধরে চট্টগ্রাম থেকে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

​‘টিম স্নেহা’ গ্রুপের লিড ভোকালিস্ট স্নেহা এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর রচনা করেছেন। তরুণ এই শিল্পীর সংগীতে নিজস্ব সৃজনশীলতার এই প্রয়াস তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংগীত সংশ্লিষ্টরা।

​গানটির সার্বিক পরিচালনা ও প্রকাশনার দায়িত্বে ছিল তরুণ সংগীত পরিচালক দুর্জয় দাস সূর্যের পরিচালনাধীন ‘স্টুডিও নোটস’। এছাড়া দুর্জয় দাস ‘টিম স্নেহা’র ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​সংগীত পরিবারের লালিত স্নেহার গানের জগতে হাতেখড়ি তার দাদু ও সংগীতগুরু সলীল মুস্তাফীর মাধ্যমে। তার বাবা পুলিশ কর্মকর্তা সুজন হালদার বর্তমানে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মা সঙ্গীতা মুস্তাফী একজন গৃহিণী। পরিবারের নিরবচ্ছিন্ন অনুপ্রেরণা ও সহায়তাই সংগীতাঙ্গনে তার এগিয়ে চলার মূল শক্তি বলে জানা গেছে।

​পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক স্টেজ প্রোগ্রামে অংশ নিয়ে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন স্নেহা। তিনি বর্তমানে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষাজীবনের পাশাপাশি সুরের ধারায় নিজের প্রতিভা বিকশিত করতে নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন এই তরুণ শিল্পী। নতুন এই গানটি দুর্গোৎসবের আনন্দে শ্রোতাদের মাঝে আলাদা মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার শুভানুধ্যায়ীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0