আলমডাঙ্গায় ইয়াবাসহ আটক দুই মাদক কারবারির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

০৭ নভেম্বর ২০২৬ - ২২:৫৯
প্রকাশিত: ২ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ইয়াবাসহ আটক দুই মাদক কারবারির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ বা সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করলে তাদের আরও সাত দিন বিনাশ্রম কারাভোগ করতে হবে।

​গত শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার ফরিদপুর এলাকার জনৈক সেলিমের ইটভাটার সামনে এই অভিযান চালানো হয়।

​আটককৃত ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মারফত ইসলামের ছেলে আকরাম হোসেন (২৮) এবং একই এলাকার বজলুর রহমানের ছেলে শিমুল হাসান (২৬)।

​পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চার পিস ইয়াবা জব্দ করা হয়।

​এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় (সামারী ট্রায়াল প্রসিকিউশনে একটি মামলা দায়ের করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0