ইরানের অস্ত্র ও অর্থ সরবরাহ রোধে যুক্তরাষ্ট্রের নতুন ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন
ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও জোরালো করতে দেশটির বিরুদ্ধে নতুন করে স্থল অবরোধ ও বাণিজ্য সীমাবদ্ধতার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে চলা নৌ অবরোধের ধারাবাহিকতায় এবার কাস্পিয়ান সাগর ও স্থলসীমান্ত দিয়ে ইরানের বাণিজ্যিক কার্যক্রম সীমিত করার পরিকল্পনা করা হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের সীমান্তে স্থলপথে উন্নত অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত সরঞ্জাম প্রবেশ রোধে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। নতুন গঠিত এই বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘টাস্কফোর্স আয়রন গেট’। ফ্লোরিডার টাম্পায় এই টাস্কফোর্সের সদর দপ্তর স্থাপন করা হবে এবং এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সাথে সমন্বয় রেখে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে।
নতুন এই টাস্কফোর্সের মূল লক্ষ্য কেবল অস্ত্র স্থানান্তর বন্ধ করাই নয়; বরং ইরানের ব্যবহৃত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী অবৈধ অর্থের প্রবাহ পুরোপুরি বন্ধ করা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরুর দীর্ঘ আট মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে চাপ বৃদ্ধির এই কৌশল অব্যাহত রেখেছে। মার্কিন বাহিনীর সামরিক অভিযানে ইরানের প্রচলিত সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী ও আরব সাগরে ওয়াশিংটনের শক্ত নৌ অবরোধের কারণে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। মার্কিন প্রশাসন মনে করছে, এসব পদক্ষেপের পরেও ইরান আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং দেশটির শাসনব্যবস্থা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











