আলমডাঙ্গায় গ্রামবাসীর সাহসিকতায় ব্যর্থ ডাকাতির চেষ্টা, আটক ডাকাত সদস্য
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাস কররা ইউনিয়নে স্থানীয় দুই গ্রামের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধে একটি বড় ধরনের ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। গ্রামবাসীর তাৎক্ষণিক গণধাওয়ার মুখে পিছু হটতে বাধ্য হয় ডাকাত দলটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ াক্গটোবর ত রাতে খাস কররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়ির ভেতরে ঢোকার সময় বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। ওই আওয়াজ শুনে আশপাশের ৭-৮ জন গ্রামবাসী লাঠিসোটা হাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ঘিরে ফেলেন।
গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে টিকতে না পেরে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কাবিলনগর গ্রামের সীমানা পেরিয়ে তারা পার্শ্ববর্তী রায়সা গ্রামের দিকে ছুটলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এরই মধ্যে রায়সা গ্রামের বাসিন্দারাও সতর্ক হয়ে যান। দুই গ্রামের মানুষের যৌথ ও সাহসী পদক্ষেপে চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে ডাকাত দল। একপর্যায়ে রায়সা গ্রামের লোকজন হাতেনাতে ডাকাতদের আটক করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
ঘটনার পরপরই উত্তেজিত জনতা আটককৃতদের নিরাপদ হেফাজতে রেখে স্থানীয় প্রশাসন ও আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। দুই গ্রামের মানুষের দ্রুত ও সাহসিকতাপূর্ণ এই পদক্ষেপে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় মতিয়ারের পরিবার। বর্তমানে এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
1
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











