চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় একটি সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। জেলার হাটকালুগঞ্জ এলাকায় ‘মানবতার যুব সমাজ’ নামক সংগঠনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ ফজর থেকে সংগঠনের দায়িত্বশীল সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে এলাকায় বিভিন্ন প্রজাতির ১০ থেকে ১৫টি চারাগাছ রোপণ করা হয়। একই সাথে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

নেতৃবৃন্দের উপস্থিতি ও বক্তব্য

কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোঃ রাফসান জানি, সহ-সভাপতি মোঃ শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান সজীব এবং কোষাধ্যক্ষ মোঃ আনারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ মশিউর রহমান সজল, প্রচার সম্পাদক মোঃ তাজবীর হাসান তৌফিক, ধর্ম বিষয়ক সম্পাদক নিশিকান্ত, সংগঠনের উপদেষ্টা মোঃ নাসির উদ্দীন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​কর্মসূচি চলাকালে বক্তারা জানান, পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রত্যেকেরই নিয়মিত গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া উচিত।

​সংগঠনের সদস্যরা ব্যক্ত করেন, সমাজের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় ‘মানবতার যুব সমাজ’-এর পক্ষ থেকে আগামী দিনেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0