মাঝরাতে দীপিকার ঘরে ভূতুড়ে কাণ্ড? আসল রহস্য ফাঁস করলেন অভিনেত্রী

০১ নভেম্বর ২০২৬ - ১৪:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাঝরাতে দীপিকার ঘরে ভূতুড়ে কাণ্ড? আসল রহস্য ফাঁস করলেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে তার দুই কন্যাকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত রাধাষ্টমীর দিন তার ঘর আলো করে এসেছে ছোটকন্যা দেবী। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে উপভোগ করছেন এই তারকা। সন্তানকে নিজের হাতে খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানোর দায়িত্ব—সবটাই একা সামলাচ্ছেন এবং মেয়ের জন্য নিয়মিত রাত জাগছেন। আর সেই রোজনামচাই তিনি ফুটিয়ে তুলেছেন ভিন্ন এক ভঙ্গিতে।

​সম্প্রতি হ্যালোইনের আবহে সামাজিক মাধ্যমে একটি মজার ভিডিও শেয়ার করেন দীপিকা। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, মাথা থেকে পা পর্যন্ত সাদা চাদরে সম্পূর্ণ শরীর ঢাকা এক নারী চেয়ারে বসে দোল খাচ্ছেন এবং চোখে তার কালো চশমা। আর সেই চেয়ারে বসা অবস্থায় তার কোলের ওপর রাখা রয়েছে একটি ব্রেস্ট পাম্প মেশিন। মেশিনটির একটানা শব্দে পুরো ঘরে এক ধরনের রহস্যময় পরিবেশ তৈরি হয়, যা প্রথম দেখায় মনে হতে পারে কোনো ভূতুড়ে কাণ্ড ঘটছে। তবে একটু খেয়াল করলেই বোঝা যায়, এটি মূলত একজন মায়ের মাতৃত্বকালীন ক্লান্তি ও বিনিদ্র রজনীর বাস্তব চিত্র।

​তারকাখ্যাতি সত্ত্বেও দীপিকা যে সাধারণ মায়েদের মতো নিজ হাতে সন্তানকে লালনপালন করছেন, তা এই ভিডিওতে স্পষ্ট। ব্রেস্ট পাম্পের এই দৃশ্য দেখে ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী রসিকতা করে লিখেছেন, এটি কোনো ভৌতিক বাড়ি নয়, বরং মধ্যরাতে ব্রেস্ট পাম্পের শব্দ। শুধু তা-ই নয়, তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে ছোটকন্যা দেবী ঘুমালে তবেই তার স্নান, খাওয়া কিংবা শরীরচর্চা করার ফুরসত মেলে। নিজের ব্যক্তিগত সময়টুকু পুরোপুরি নির্ভর করে সন্তানের ঘুমের সময়ের ওপর।

​উল্লেখ্য, অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জন্ম নেয় তাদের প্রথম কন্যা দুয়া এবং চলতি বছরের ১৯ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের দ্বিতীয় কন্যা দেবী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0