পত্রিকা ছেঁড়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে পত্রিকা ছেঁড়ার ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, কোনো সংবাদমাধ্যম নয়, বরং একটি অসত্য বয়ান বা ন্যারেটিভের প্রতিবাদ জানাতেই তিনি ওই পদক্ষেপ নিয়েছেন।
গত শনিবার (৩১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিস্তারিত স্ট্যাটাসে এই ব্যাখ্যা তুলে ধরেন তিনি। রাশেদ খাঁন জানান, 'আমার দেশ' পত্রিকায় তাঁর বিরুদ্ধে হাসিনাপুত্রের সঙ্গে আঁতাতের যে দাবি করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। মূলত সেই অসত্য তথ্য ও অপপ্রচারের প্রতিবাদ হিসেবেই তিনি পত্রিকাটি ছিঁড়ে ফেলেছেন।
নিজের রাজনৈতিক পরিচয় ও অতীতের সংগ্রাম তুলে ধরে তিনি বলেন, তিনি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় কারাভোগ করেছেন। প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁর কোনো বক্তব্য অপছন্দ করলে রাজনৈতিক ভাষায় তার সমালোচনা করতে পারেন, যাকে তিনি সবসময় সাধুবাদ জানান।
রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, সম্পাদক মাহমুদুর রহমানের বা 'আমার দেশ' পত্রিকার তাঁকে ‘নব্য বিএনপি’ বা শেখ হাসিনার পুত্রের সঙ্গে যুক্ত বলার কোনো অধিকার নেই। জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য তিনি প্রকাশ্যে আনার পরই পালটা প্রচার হিসেবে এই মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
তিনি বলেন, এই ধরনের অভিযোগ যদি সরাসরি জামায়াত বা তাদের কোনো নেতা করতেন, তবে তিনি রাজনৈতিকভাবেই তার জবাব দিতেন। কিন্তু জামায়াত 'আমার দেশ' পত্রিকার মাধ্যমে ভিত্তিহীন অপবাদ ছড়ানোর চেষ্টা করায়, একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি এর রাজনৈতিক মোকাবিলা করেছেন এবং সেই মিথ্যা প্রচারপত্র ছিঁড়ে ফেলেছেন।
রাশেদ খাঁন বলেন, 'আমার দেশ' কোনো পেশাদার সংবাদমাধ্যম নয় এবং চরিত্র হননের হাতিয়ার হিসেবে ব্যবহৃত এমন মাধ্যমকে তিনি পত্রিকা হিসেবে দেখেন না। কোনো সংবাদমাধ্যম হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা আবশ্যক, যা উক্ত প্রকাশনাটি অনুসরণ করে না বলে দাবি তাঁর।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











