বিটিভিতে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’, প্রথম পর্বে ফেরদৌসী রহমান
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার শুরু হতে যাচ্ছে সমাজ ও দেশের সফল ব্যক্তিত্বদের নিয়ে নতুন আয়োজন ‘কিংবদন্তির সান্নিধ্যে’। আগামী ১ নভেম্বর থেকে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টার সংবাদ বুলেটিনের পর অনুষ্ঠানটি বিটিভির পর্দায় দেখা যাবে।
নতুন এই অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী এবং প্রযোজনায় রয়েছেন তানভীর আহমেদ খান।
‘কিংবদন্তির সান্নিধ্যে’ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। এই পর্বে তাঁর দীর্ঘ সংগীতজীবন, শিল্পসাধনা, কর্মময় অভিজ্ঞতা ও অর্জনের নানা স্মৃতি তুলে ধরা হবে।
সংগীত, শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে যারা নিজেদের মেধা, পরিশ্রম ও সাহসের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন এবং দেশের অগ্রগতিতে অবদান রেখেছেন—তাদের জীবনের সফলতার নেপথ্য গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











