পিএসসির নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথগ্রহণ

০১ নভেম্বর ২০২৬ - ১৬:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পিএসসির নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথগ্রহণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

​এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির নতুন সদস্য পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, এই পদে দায়িত্ব পালনের পূর্বে তাকে অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে হবে।

​সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী, তিনি শপথ নেওয়ার দিন থেকে পরবর্তী পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এ দুটির মধ্যে যেটি আগে ঘটে, সে পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে বহাল থাকবেন।

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. শামীমা সুলতানা ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই ঘটনার ছবি প্রকাশ পায়। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতির দায়িত্বেও ছিলেন, যদিও বর্তমানে ওই সংগঠনের কমিটিতে তার কোনো পদ নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0