মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: চুয়াডাঙ্গার ৩ নিহতের পরিচয় মিলেছে

২৪ অক্টোবর ২০২৬ - ১১:৫৮
প্রকাশিত: ৫৭ মিনিট আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: চুয়াডাঙ্গার ৩ নিহতের পরিচয় মিলেছে
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তিন ব্যক্তির পরিচয় নিশ্চিত করা গেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

​নিহত ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা স্টেডিয়ামপাড়ার বাসিন্দা ও বাসটির সুপারভাইজার মো. রঞ্জু (৪৫), দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার মিলন কুমারের ছেলে ও বাসটির হেলপার এবং নওমুসলিম আব্দুল্লাহ (২১) এবং একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন (২৪)।

​পারিবারিক সূত্র জানায়, নিহত সালাউদ্দিন রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় ওয়ালটন কোম্পানিতে চাকরি করতেন। নিজ কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। পথিমধ্যে মুন্সীগঞ্জ এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দর্শনা ডিলাক্সের ওই বাসটি দ্রুতগতিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0