যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। তবে নিহত অপর ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক ও রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের মতে, চিকিৎসাধীন দুইজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
প্রাসঙ্গিক সংবাদ
- যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু
- যশোরে করিমন চুরির অভিযোগে ধাওয়া খেয়ে খালে পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১
- যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের সজোরে ধাক্কা, হেলপার নিহত
- যশোরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে কুষ্টিয়ার যুবকের মৃত্যু
- যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম, ওমর ফারুক ও রিফাত এক মোটরসাইকেলে চেপে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ বেনাপোল থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সিয়াম এক মোটরসাইকেলের আরোহী ছিলেন এবং অপর দুজন বিপরীত দিক থেকে আসা বাইকের আরোহী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, নিহত আরিফুল ইসলাম জয়ের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











