যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃ/ত্যু

১৫ অক্টোবর ২০২৬ - ২৩:১৪
প্রকাশিত: ৫ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃ/ত্যু
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন হাসান (১৯) ও মিথিলা খাতুন নামের দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মিথিলা মোটরসাইকেল চালিয়ে চৌগাছা থেকে আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিলেন এবং তার পেছনে বসা ছিলেন অয়ন হাসান। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই অয়ন হাসান নিহত হন।

​নিহত অয়ন হাসান ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় মিথিলাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। মৃত মিথিলা চৌগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0