বন্ধুর বাড়ি বেড়াতে এসে ট্রেনে কে*টে প্রা*ণ গেল দুই বন্ধুর,আহত আরেক বন্ধু

১৯ জুন ২০২৬ - ০১:১১
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বন্ধুর বাড়ি বেড়াতে এসে ট্রেনে কে*টে প্রা*ণ গেল দুই বন্ধুর,আহত আরেক বন্ধু
দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিংয়ে মোটর সাইকল দুর্ঘটনায় নিহত-২

দামুড়হুদা (চুয়াডাঙ্গা)  প্রতিনিধি :  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনের সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় রাজ (২২)  ও আব্দুলালাহ (২৩) নামের দুই বন্ধু নিহত হয়েছে। (১৮ জুন) বিকেলে মোটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে উপজেলার বড় দুধপাতিলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আব্দুল কাদের (২৫) নামের আরও এক বন্ধুর  একটি পা বিচ্ছন্ন হয়ে যায়।

নিহত যুবক রাজ দামুড়হুদা উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার দশ মাইল এলাকার ছেলে। আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা:গেছে, আব্দুল কাদেরের কাছে বেড়াতে এসেছিলেন তার দুই বন্ধু রাজু ও আব্দুল্লাহ। বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় । একপর্যায়ে তারা বড় দুধপাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের সামনে পড়ে যান। চোখের পলকে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির ট্রেনটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে রাজু ও আব্দুল্লাহ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে মোটরসাইকেলে থাকা আব্দুল কাদের গুরুতর আহত হন এবং তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আনন্দের মুহূর্তে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে দু’জনের প্রাণহানি এবং আরেকজনের পা হারানোর ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0