মাধ্যমিক শিক্ষকদের উচ্চতর গ্রেড বৈষম্য দূর করতে সরকারের প্রতি দুই মাসের আল্টিমেটাম
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য অবিলম্বে নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসনপ্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’-এর ব্যানারে এ দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা জানান, একই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থার অংশ হওয়া সত্ত্বেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে বৈষম্যমূলক পার্থক্য রয়েছে। বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই বৈষম্যের শিকার হচ্ছেন।
পরিস্থিতি মোকাবেলায় স্কুল ও কলেজের এমপিও নীতিমালা সংশোধন করে সেটিকে মাদ্রাসার এমপিও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানান তারা। সরকারের কাছে তাদের এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দুই মাসের সময়সীমা বা আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











