দিল্লির সঙ্গে সরকারই আঁতাত করছে, বিরোধীদল নয়: গোলাম পরওয়ার

২১ অক্টোবর ২০২৬ - ১৬:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দিল্লির সঙ্গে সরকারই আঁতাত করছে, বিরোধীদল নয়: গোলাম পরওয়ার
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, ক্ষমতার অংশীদাররা দিল্লির সাথে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সাথে আঁতাত করছে। একই সঙ্গে তারা বিগত সরকারের দোসরদের রাজনীতিতে পুনরায় ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

​বুধবার (২১ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে সমমনা ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যেই সরকার নানা বিষয়ে লেজে-গোবরে পরিস্থিতি তৈরি করেছে। বিগত ফ্যাসিবাদী শাসনের সময় গুম ও খুনের সাথে জড়িত গোয়েন্দা ও পুলিশ বাহিনীর সদস্যদের এখনো পরিবর্তন করা হয়নি। বরং সেই আমলের গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেই প্রধানমন্ত্রী দেশ পরিচালনা ও বক্তব্য প্রদান করছেন।

​তিনি আরও দাবি করেন, সরকার নিজেদের ৩১ দফার তোয়াক্কা করছে না। বিশেষ করে ৩১ দফার ৯ নম্বর শর্ত লঙ্ঘন করে দেশের সব ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ চালানো হচ্ছে। সরকারের নিজস্ব লোকজনের চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি ও সন্ত্রাস ঢাকতে বিরোধীদলের ওপর অহেতুক দায় চাপানো হচ্ছে।

​দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ও শ্রমিকদের দুর্দশা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0