চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ বোতল অবৈধ উইনসেরেক্স সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে দর্শনার রাঙ্গিয়ারপোতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন— রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে মো. নুহু (৪৫) এবং একই এলাকার তোতা মিয়ার ছেলে আতাউর রহমান (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনা ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত নুহুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ৫৫ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয় এবং দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











