কমলা গাছ কাটার সেই ঘটনা: রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া রংপুরে বদলি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের বহুল আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। রাজকান্দি বনাঞ্চলে ফলন্ত এক হাজার ২০০টি কমলা গাছ কেটে ফেলার ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত চলাকালেই তাঁর বিরুদ্ধে এই বদলির আদেশ জারি করা হলো।
সোমবার (০৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারীকৃত এক আদেশে প্রীতম বড়ুয়াসহ বেশ কয়েকজন বন কর্মকর্তাকে একসাথে রদবদল বা বদলি করা হয়েছে।
উল্লেখ্য, কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জের অন্তর্গত আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় সম্প্রতি উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। সেই সময় ফল ধরার ঠিক আগমুহূর্তে সালমা বেগম ও আলিম উল্লা দম্পতির বাগানের প্রায় ১২০০টি কমলা গাছ কেটে ধ্বংস করার অভিযোগ ওঠে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে জাতীয় দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়।
বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর প্রশাসনের উচ্চপর্যায়ের নজরে এলে গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্য সদস্যরা হলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার ও সিলেটের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম।
তদন্ত কর্মকর্তা দলটি গত ২৩ জুলাই সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও নথিপত্র সংগ্রহ করেন। বর্তমানে এই ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











