আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় ফার্মেসি ও এসিআই প্রতিনিধিকে জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণের দায়ে একটি ফার্মেসি মালিক এবং এসিআই কোম্পানির প্রতিনিধিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার ৭১ মোড় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ‘মেসার্স জাতীয় কল্যাণ ফার্মেসি’তে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল। এ সময় চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের কর্মকর্তা ইকরামুল করিম এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল উপস্থিতি ছিলেন।
প্রাসঙ্গিক সংবাদ
অভিযান চলাকালে উক্ত ফার্মেসি থেকে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদউত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এই অপরাধে ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি থেকে এসিআই কোম্পানির ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ উদ্ধার করায় এসিআই প্রতিনিধি রুবেল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
2
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











