বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা পদক দিলেন প্রধানমন্ত্রী
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন বিশিষ্ট শিক্ষককে সম্মাননা পদক ও স্মারক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে। শিক্ষা খাতের অগ্রগতি ও জাতীয় গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











