মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবি জামায়াত আমিরের

০২ অক্টোবর ২০২৬ - ২২:৪৭
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবি জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও চরম বিশৃঙ্খলার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ ও সাজানো মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

​শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় জামায়াত আমির এই দাবি জানান।

​সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অনতিবিলম্বে কারামুক্ত করতে হবে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই মিথ্যা অভিযোগ ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

​তিনি আরও উল্লেখ করেন, বিমানবন্দরে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ট্রলি সংকটের কারণেই এ ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মূলত সাবেক এই সংসদ সদস্য প্রবাসফেরত যাত্রী হয়রানি ও তাঁদের প্রতি চলমান অন্যায়ের প্রতিবাদ করেছিলেন।

​জামায়াত আমির আশঙ্কা প্রকাশ করে বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ অনিয়ম, অব্যবস্থাপনা ও অসংগতি ধামাচাপা দিতে যদি এই গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। ভুক্তভোগী দেশের জনগণ কোনোভাবেই এই হয়রানি মেনে নেবে না।

​উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি ও লাগেজ সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগ এনে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0