আলমডাঙ্গার কুষ্টিয়া বাস কাউন্টারের সামনের সড়কে ড্রাম ট্রাক চাপায় এনজিও কর্মী নি*হ*ত

১৯ জুন ২০২৬ - ০০:২৬
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার কুষ্টিয়া বাস কাউন্টারের সামনের সড়কে ড্রাম ট্রাক চাপায় এনজিও কর্মী নি*হ*ত
আলমডাঙ্গার কালিদাসপুরে বাস কাউন্টারের সামনে ড্রাম ট্রাক চাপায় একজন নিহত

আলমডাঙ্গার কালিদাসপুর সাদা ব্রিজের অদূরে কুষ্টিয়া বাস কাউন্টারের সামনের সড়কে   ড্রাম ট্রাক চাপা পড়ে হাবিবুর রহমান (৪৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ড্রাম ট্রাকটি আটক করে।

নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার মাঝিলা গ্রামের আকবর আলীর ছেলে। তিনি মেহেরপুর এলাকার একটি এনজিওর'র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শি ও স্থানীয় সুত্রে জানা যায়, রাত সৌয়া ৯ টার ড়িকে একটি ড্রাম ট্রাক আলমডাঙ্গা- কুষ্টিয়া সড়কের কালিদাসপুরে কুষ্টিয়া বাস কাউন্টারে সামনের সড়ক দিয়ে দ্রুত যাচ্ছিলেন। এ সময় বিকট একটি শব্দ হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে  গিয়ে দেখেন এক ব্যক্তি মোটর সাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তার মাথা বাষ্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় কেউ মরদেহের পরিচয় সনাক্ত করতে পারছিলেন না। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তার পকেট সার্চ করলে একটি আইডি কার্ড পাওয়া যায়। আইডি কার্ডে তার নাম হাবিবুর রহমান পিতা আকবর আলী, বাড়ি মাঝিলা বলে সনাক্ত করা হয়। এ সময় স্থানীয় লোকজন ড্রাম ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 

সংবাদ পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। নিহত হাবিবুর রহমান আগে ওষধ কেম্পানীতে চাকরী করতেন। কেউ কেউ জানান,তিনি বর্তমানে মেহেরপুরের একটি   এনজিওতে ম্যানেজার হিসেবে চাকরী করছিলেন।

 পরে পুলিশ ড্রাম ট্রাকটি জব্দ করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0