আলমডাঙ্গায় নাশকতার মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

০৪ অক্টোবর ২০২৬ - ২৩:৪৪
প্রকাশিত: ৫৮ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় নাশকতার মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার
ছবি সংগৃহীত

আলমডাঙ্গায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন ও ওয়ার্ড  যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার  আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস (৫৬) তিনি ঘোলদাড়ী পাইকপাড়া গ্রামের মৃত আবছার মালিথার ছেলে। অন্যদিকে  ভাংবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহান বিশ্বাস (৪২) । তিনি নগর বোয়ালিয়া গ্রামের মৃত জাহিদ বিশ্বাসের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার গত ৩  ২০২৬ সালের ৩ মে মামলাটি  দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩, ৪ ও ৬ ধারায়  দায়ের করা হয়েছিল

আসামীদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি, হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা, বেআইনিভাবে আটকে রাখা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটানো ও সহায়তা করার অভিযোগের

তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

​মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0