আলমডাঙ্গা ডম্বলপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো পাঁচ বছরের শিশু কন্যার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গ্রামে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোছাঃ মাহফুজা খাতুন নামের পাঁচ বছরের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজা খাতুন উপজেলার ডাউকী ইউনিয়নের মাজু গ্রামের মোঃ মামুন আলীর কন্যা।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
মামুন চট্রগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন।
জানা গেছে, গত ১ সপ্তাহ আগে মাহফুজা খাতুন তার মায়ের সাথে নানা বাড়ি উপজেলার ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে আসে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাহফুজা রাস্তা পার হয়ে ক্যানলের অপর পাশে ছিন্নি খেতে যায়। ছিন্নি খেয়ে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। সংবাদ পেয়ে তার স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে আসে।
এলাকায় নেমে শোকের ছায়া। স্থানীয়রা মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও শিশুদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
4
রাগ
0











