আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নি (২৭)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল সোয়া আটটার দিকে আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকায় অবস্থিত নিজ বসতবাড়ি থেকে তাঁদের আটক করা হয়। অন্যদিকে পৃথক অভিযানে জামজামি বাজার এলাকা থেকে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আমিরুল ইসলাম কারফি (৪৮) নামের এব ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনা এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃত সুষম কাওনাইন আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়ার মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে। একই স্থান থেকে তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকেও গ্রেফতার করা হয়।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দায়েরকৃত আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১৩ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ আরও পাঁচটি মামলা রয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
গ্রেফতারের পর সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই ও তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জেলা পুলিশ জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে বুধবার(২১ অক্টোবর) দুপুরের দিকে জামজামি পুলিশ ক্যাম্পের এএসআই (নিঃ) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে সংগীয় ফোর্স আলমডাঙ্গা থানার জামজামি বাজার এলাকা থেকে সিআর-৭০৫/২৪ (সাজা) পরোয়ানাভুক্ত আসামি আমিরুল ইসলাম কারফি (৪৮)-কে গ্রেফতার করে। মৃত নুরু বিশ্বাসের ছেলে আমিরুলকে তাঁর নিজ বাড়ি থেকে আটকের পর আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











