তরুণদের মানসিক ক্ষতি ও ঝুঁকিপূর্ণ আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

১৫ অক্টোবর ২০২৬ - ২২:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তরুণদের মানসিক ক্ষতি ও ঝুঁকিপূর্ণ আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে তরুণ ও কিশোরদের শারীরিক ও মানসিক ক্ষতির ঝুঁকি তৈরির অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য। অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা পৃথকভাবে এই আইনি পদক্ষেপ নেন। তাদের অভিযোগ, চ্যাটজিপিটির কিছু বৈশিষ্ট্য ব্যবহারকারীদের আত্মঘাতী বা বিপজ্জনক কর্মকাণ্ডে প্ররোচিত করছে।

​আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, মামলা দায়েরকারী অঙ্গরাজ্যগুলোর তালিকায় রয়েছে আইওয়া, কানসাস ও অ্যারিজোনা। সংশ্লিষ্ট রাজ্যের কর্মকর্তাদের দাবি, চ্যাটজিপিটিকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে এটি ব্যবহারকারীর আস্থা অর্জন করে এবং তার সঙ্গে সব বিষয়ে একমত হয়ে আলাপচারিতা দীর্ঘায়িত করে।

​অভিযোগে আরও বলা হয়, চ্যাটবটের এই ধরনের আচরণের কারণে ব্যবহারকারীদের অনেক ভুল বিশ্বাস দৃঢ় রূপ নেয়। এর ফলে তরুণরা ক্ষতিকর ও বিপজ্জনক পদক্ষেপে উৎসাহিত হয়, এমনকি বড় ধরনের সহিংসতা বা প্রাণঘাতী হামলার পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তাটির সহায়তা পাওয়ার প্রমাণও পাওয়া গেছে।

​মামলায় দাবি করা হয়, ওপেনএআই তাদের তৈরি প্রযুক্তির নিরাপত্তা সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি এটি জনস্বাস্থ্যের জন্য সরাসরি ঝুঁকি তৈরি করেছে, যা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের শামিল।

​এমতাবস্থায়, আদালতের কাছে চ্যাটজিপিটির অ্যালগরিদম ও কার্যপ্রণালিতে প্রয়োজনীয় পরিবর্তনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে মানুষের নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে না পারা পর্যন্ত এই ধরনের স্ব-উন্নয়নক্ষম এআই মডেল তৈরির কাজ স্থগিত রাখার আর্জি জানিয়েছেন মামলাকারীরা। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর সমন্বিত এই পদক্ষেপে ওপেনএআই আইনি দিক থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। উল্লেখ্য, এর আগে গত জুন মাসেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একই ধরণের মামলা করেছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0