পাকিস্তানে বাংলাদেশ থেকে তাজা আনারস রপ্তানির অনুমোদন দিল দেশটির সরকার

০৮ আগস্ট ২০২৬ - ১৫:১৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাকিস্তানে বাংলাদেশ থেকে তাজা আনারস রপ্তানির অনুমোদন দিল দেশটির সরকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে তাজা আনারস আমদানির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে পাকিস্তান সরকার। শুক্রবার (৭ আগস্ট) ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সাফল্য অর্জনে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে। বাংলাদেশ হাইকমিশন (ইসলামাবাদ), উপ-হাইকমিশন (করাচি), বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং পাকিস্তানের সংশ্লিষ্ট কতৃপক্ষের সার্বিক সহযোগিতায় বাণিজ্যিকভাবে এই সুযোগ সৃষ্টি সম্ভব হয়েছে।

​উল্লেখ্য, পাকিস্তানের স্থানীয় বাজারে বাংলাদেশের তৈরি ও উৎপাদিত আনারসের বিপুল চাহিদা রয়েছে। নতুন এই অনুমোদনের ফলে দেশের কৃষিপণ্য রপ্তানিতে একটি আন্তর্জাতিক বাজারের দুয়ার উন্মোচিত হলো। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে অন্যান্য ফল ও কৃষিপণ্য আমদানি-রপ্তানির সম্ভাবনা তৈরি হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে প্রসারিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0