সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ পরিদর্শক

০৫ নভেম্বর ২০২৬ - ২০:৪৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ পরিদর্শক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৭৮ জন পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

​রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। আদেশে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানের পত্র জমা দিতে হবে। এই পদোন্নতি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

​মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৬৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখার ১০ জন পরিদর্শক এবং সশস্ত্র শাখার ১ জন কর্মকর্তা। পদোন্নতির পর তাদের পদায়ন ও পরবর্তী দায়িত্ব পালনের জন্য পুলিশ অধিদফতরে ন্যস্ত করা হয়েছে।

​নিরস্ত্র পরিদর্শক শাখা থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. হাবিবুল্লাহ সরকার, মো. আহসান হাবিব, মো. জামাল উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, মো. হাছানুজ্জামান, মো. মোক্তার হোসেন, মো. শহীদ উল্লাহ, মো. সাইফুল ইসলাম খান, মো. মাহফুজুর রহমান, মো. গোলাম মোস্তফা, মোহাম্মদ ইয়াছিন, মো. মজিবুর রহমান, আবু হেনা মো. মোস্তফা কামাল, মো. আমান উল্লাহ, মোহাম্মদ ওবায়দুল হক, মো. বদরুল মামুন, মামুন খান, মো. আব্দুর রহিম মন্ডল, মোহা. শহিদুল ইসলাম, মো. নঈম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির, মো. মাসুদুর রহমান, এস এম জাহাঙ্গীর আলম, মো. কামরুজ্জামান, কে এম ইনাম আহমেদ, মো. ইসমাইল হোসেন শাহীন, শেখ বশির আহমেদ, মো. আতিকুর রহমান, মো. ওমর আলী, মো. লুৎফর রহমান, পি এস এম মোস্তাছিনুর রহমান, মো. আবদুর রহিম, মো. নূরুন নবী সরকার, মো. আব্দুল লতিফ, এস এম আতাউর রহমান, মো. জেহাদ হোসেন, মো. দিদারুল আলম, মো. জয়নাল আবেদীন, মো. আলমগীর হোসেন, মো. জাহির হোসেন, মো. সোহেল রেজা, মো. তরিকুল ইসলাম, মো. শামীম আক্তার খান, এ কে এম আলীনূর হোসেন, মোহাম্মদ নেছার উদ্দিন কাদরী, মো. মোবারক হোসেন, খান মোহা. হাসান মোস্তফা, মো. রেজাউল ইসলাম খান, মো. সোহেল আহমেদ, মো. আনিছুর রহমান সরদার, মোহাম্মদ আলী হায়দার, খান মো. শাহরিয়ার, মো. শফিকুল ইসলাম, মো. গোলাম ফারুক, মো. মাহাবুব আলম, মো. সিরাজুল ইসলাম খান, মো. অছিকুর রহিম ছিদ্দিক, মো. আবুল কালাম আজাদ, শেখ ফারুকুজ্জামান, মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ, আরিফ ইফতেখার, সরকার তোফায়েল আহমেদ, মো. আক্তার হোসেন, শাহানা বানু, মোহতারেমা আশরাফী খানম এবং মো. মনজুর কাদের মজুমদার।

​শহর ও যানবাহন শাখা থেকে এএসপি পদে পদোন্নতি পাওয়া ১০ কর্মকর্তা হলেন— এ এন এম মাসুদ, মো. মোফাক-খারুল ইসলাম, মো. এনামুল হক, এস এম শহিদুর রহমান, মো. মুনজুরুল করিম, মো. আলী আকবর হাওলাদার, কাজী আজম মাহমুদ, মোহাম্মদ কামরুল আলম, মুহাম্মদ সুমন জাহিদ লোভেল ও মো. আতিকুর রহমান।

​একইসঙ্গে সশস্ত্র শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাওলাদার সহকারী পুলিশ সুপার পদে উন্নীত হয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0