৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি
মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। অসুস্থতার কথা বলে তার আইনজীবী সময়ের আবেদন করলেও আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরদিন বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এই নায়িকা।
২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে বিরোধের জেরে মারধর, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তদন্ত শেষে পিবিআই পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











