শ্রমিকদের আড়ালে আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ: রাশেদ খাঁন
শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে হেলমেট ও শ্রমিকবেশে মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমন দাবি করেছেন।
বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের নিউজ কার্ড শেয়ার করে ক্যাপশনে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে মো. রাশেদ খাঁন লিখেছেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।’
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকার মিরপুর এবং শিল্পাঞ্চল গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আসছেন পোশাকশিল্পের শ্রমিকেরা। এর মধ্যে গাজীপুরে চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তৌফিক মিয়া (২০) নামের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শ্রমিক তৌফিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আরও মন্তব্য করেন, কোনো সাধারণ শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও তাণ্ডব চালাতে পারে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











