পিসিতেই ফোনের সব কাজ: উইন্ডোজ ১১-এর ‘ফোন লিংক’ ব্যবহারের নিয়ম
কম্পিউটারে কাজ করার সময় বারবার স্মার্টফোন হাতে নেওয়ার ঝামেলা এড়াতে উইন্ডোজ ১১-এর ‘ফোন লিংক’ ফিচারটি অত্যন্ত কার্যকরী। এই সুবিধার মাধ্যমে কম্পিউটার থেকেই ফোনের নোটিফিকেশন দেখা, কল করা, মেসেজের জবাব দেওয়া এবং ছবি ও ফাইল আদান-প্রদান করা সম্ভব। এমনকি নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার ও ফোনের মধ্যে সরাসরি কপি-পেস্ট এবং ড্র্যাগ করে ফাইল স্থানান্তরের সুবিধাও মিলছে।
ফোন লিংকের সাহায্যে ব্লুটুথ সংযোগ সচল রেখে কম্পিউটারে বসেই ফোনের কলে কথা বলা এবং মেসেজ পড়া বা পাঠানো যায়। আইফোনে কিছু সীমিত সুবিধা পাওয়া গেলেও অ্যান্ড্রয়েড ডিভাইসে এর কার্যকারিতা সবচেয়ে বেশি। এছাড়া উইন্ডোজ ১১-এর ফাইল এক্সপ্লোরারে ফোন যুক্ত করে ফোল্ডার ব্রাউজ করা, ফাইল কপি বা মুছে ফেলা এবং ওয়্যারলেসভাবে ফাইল ট্রান্সফার করা যায়। সমর্থিত অ্যান্ড্রয়েড ফোনে মোবাইল অ্যাপ কম্পিউটারে চালানো, ফোনের ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা এবং ক্লিপবোর্ড শেয়ার করার মতো অতিরিক্ত সুবিধা রয়েছে।
উইন্ডোজ ১১-এ ফোন যুক্ত করতে প্রথমে কম্পিউটারের সার্চ বক্সে ‘ফোন লিংক’ লিখে অ্যাপটি চালু করে ডিভাইস নির্বাচন করতে হবে। এরপর ফোনে ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপ ওপেন বা ইনস্টল করে কম্পিউটারে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করতে হবে। একই মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করার পর প্রয়োজনীয় অনুমতি দিয়ে সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ফাইল এক্সপ্লোরার বা ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারের সেটিংস থেকে নির্দিষ্ট অপশনগুলো অন করে নিতে হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











