কক্সবাজারের ইনানীতে নলকূপের মাটি খুঁড়তে গিয়ে বের হলো আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পর্যটন এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করার সময় হঠাৎ করেই আগুন ও গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। মাটির গভীর থেকে গ্যাস নির্গত হওয়ার কারণে এই আগুন ধরে যেতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এই আকস্মিক ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে তখনও আগুন জ্বলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে মাটির নিচে জমে থাকা প্রাকৃতিক গ্যাসের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাসঙ্গিক সংবাদ
- ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
- কক্সবাজারের চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আহত একাধিক
- কক্সবাজারে হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২
- কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ চীনের ৬ নাগরিক আটক, সাইবার প্রতারণার অভিযোগ
- কক্সবাজারে বারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, অনুমোদনহীনতার অভিযোগে হোটেল সিলগালা
এদিকে, আগুন বা গ্যাসের শিখা আশপাশের বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটন এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অগ্নিকাণ্ডের স্থানের পাশেই অবস্থিত একটি পাঁচ তারকা হোটেলের কর্মী আলামিন জানান, আগুন লাগা জায়গার পাশেই তারা বেশ কয়েকজন কর্মী থাকেন। হঠাৎ করে এমন ঘটনা দেখায় তারা চরম আতঙ্কিত হয়ে পড়েন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











