বঙ্গোপসাগরে ঘনীভূত ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে ভারতের অন্ধ্র উপকূলে

২৭ অক্টোবর ২০২৬ - ১১:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বঙ্গোপসাগরে ঘনীভূত ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে ভারতের অন্ধ্র উপকূলে
ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৮ অক্টোবর (বুধবার) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

​বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ও ঘনীভূত হয়ে গত সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয়। সে সময় এর অবস্থান ছিল পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়।

​আবহাওয়া দপ্তর আরও জানায়, ঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতের দিকে প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করার আভাস রয়েছে। পরবর্তীতে উত্তর-পশ্চিম দিকে ধাবিত হয়ে এটি অতি প্রবল রূপ ধারণ করতে পারে এবং ২৮ অক্টোবরের মধ্যে অন্ধ্র প্রদেশ উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

​এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহাওয়াতেও কিছুটা পরিবর্তন আসতে পারে। আবহাওয়ার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0