তেহরানে বৈঠকে বসছেন মক্কা চুক্তির তিন দেশ ও ইরানের শীর্ষ প্রতিনিধিরা

২৬ অক্টোবর ২০২৬ - ১৪:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তেহরানে বৈঠকে বসছেন মক্কা চুক্তির তিন দেশ ও ইরানের শীর্ষ প্রতিনিধিরা
ছবি সংগৃহীত

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্য নিয়ে ইরানের রাজধানী তেহরানে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ প্রতিনিধিরা। বিষয়টির সঙ্গে সম্পর্কিত নির্ভরযোগ্য দুটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এই আলোচনার তথ্য নিশ্চিত করেছে।

​সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই উচ্চপর্যা্যের বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। পাকিস্তানের পক্ষে অংশ নেবেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রতিনিধিত্ব করবেন দেশটির গোয়েন্দাপ্রধান।

​সম্প্রতি ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ার পর এই প্রথম মক্কা প্রতিরক্ষা চুক্তির তিন সদস্য রাষ্ট্র ইরানের সঙ্গে যৌথভাবে এমন কোনো শীর্ষ বৈঠকে বসছে। উল্লেখ্য, গতকাল রবিবারও সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া একদল ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে রিয়াদ।

​চলতি বছরের আগস্টে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' সই করে। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী, জোটভুক্ত যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে সৌদি আরবসহ পুরো অঞ্চলের ওপর নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে রিয়াদে জরুরি বৈঠক করে সদস্য দেশগুলো সৌদি আরবে দ্রুত সামরিক সহায়তা ও প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েনের বিষয়ে সম্মত হয়।

​উল্লেখ্য, বর্তমানে তুরস্কের পার্লামেন্টে চুক্তিটির অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে, অপরদিকে পাকিস্তান ইতোমধ্যে তাদের পার্লামেন্টে এই চুক্তিটির আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন করেছে।

সুত্র : রয়টার্স

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0