চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে ঢাকা বিরিয়ানী হাউজকে জরিমানা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে। ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার কলেজ রোড, হাসপাতাল রোড এবং শহীদ আবুল কাশেম রোড এলাকায় এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে গ্যাস সিলিন্ডার, ওষুধ, বিভিন্ন খাদ্যপণ্য এবং লন্ড্রি সেবা খাতের ব্যবসায়িক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের প্রমাণ মেলে। বিশেষ করে সদর হাসপাতাল রোড এলাকার ঢাকা বিরিয়ানী হাউজে কাঁচা ও রান্না করা মাংস খোলা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে বাসি খাবার জমিয়ে রাখার অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আবিল শরীফকে ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের খাদ্য বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির জন্য প্রাথমিক সতর্কতা দেওয়া হয় এবং লন্ড্রিগুলোকেও যথাযথভাবে সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক দামে পণ্য কেনাবেচা, সঠিক লাইসেন্স রাখা এবং কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য, ওষুধ কিংবা শিশু খাদ্য বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার
- চুয়াডাঙ্গায় এমপি রাসেল ও জামায়াত সম্পাদকের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণে
- দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
- আলমডাঙ্গায় ট্রাফিক আইন অমান্য, ভ্রাম্যমাণ আদালতে ৩ বাইকারকে জরিমানা
- আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি বিশেষ দল। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











