গোলাপি স্যাটিন পোশাকে জয়া আহসানের নতুন রূপ, মুগ্ধ ভক্তরা

২৬ অক্টোবর ২০২৬ - ১৩:১৭
প্রকাশিত: ১ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গোলাপি স্যাটিন পোশাকে জয়া আহসানের নতুন রূপ, মুগ্ধ ভক্তরা
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান তার অনবদ্য অভিনয় ও সৌন্দর্যের জাদুতে দীর্ঘদিন ধরে কোটি ভক্তের হৃদয় জয় করে চলেছেন। অভিনয়ের পাশাপাশি তার মার্জিত ব্যক্তিত্ব এবং প্রকৃতিপ্রীতি সবসময়ই প্রশংসিত। পর্দার গ্ল্যামার দুনিয়ার বাইরে নিজের মতো জীবনযাপন করতে ভালোবাসলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নান্দনিক মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের মাঝে আলোচনায় থাকেন এই তারকা। বয়সের সংখ্যা বাড়লেও তার রূপ ও সৌন্দর্য যেন সময়ের কাছে হার মানেনি।

​সম্প্রতি গোলাপি রঙের স্যাটিন পোশাকে নতুন একটি ফটোশুটে ক্যামেরাবন্দি হয়েছেন জয়া। খোলা চুলের ঢেউয়ে এবং স্নিগ্ধ মেকআপে তার এই রূপ ভক্তদের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে তিনি রসিকতা করে লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’

​ছবিগুলোতে দেখা যায়, কখনো চেয়ারে বসে আবার কখনো টেবিলে হাত রেখে ক্যামেরার সামনে ভিন্ন ও আকর্ষণীয় ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার এই স্বতন্ত্র ফ্যাশন সেন্স ও মায়াবী অভিব্যক্তি নেটিজেনদের প্রশংসায় ভাসছে। কমেন্ট বক্সে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ছবি যখন কথা বলে।’ অন্য একজন লিখেছেন, ‘দিন দিন আরও সুন্দর হয়ে উঠছেন আপনি।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0