পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প, নেই কোনো হতাহতের খবর
রোববার (২৫ অক্টোবর) রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। রিখটার স্কেলে ৫.২ মাত্রার এই ভূকম্পনে দুই দেশের বেশ কিছু অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ সূত্রে জানা যায়, রবিবারের এই আকস্মিক ভূমিকম্পে আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। একইভাবে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার বা ৬৮.৩৫ মাইল গভীরে। শুরুতে ইএমএসসি এর মাত্রা ৫.৮ হতে পারে বলে ধারণা করলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূকম্পনটি টের পাওয়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











