ওমর সানী কেন আর পর্দায় দেখতে চান না মৌসুমীকে?
ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী এবং মৌসুমী। কর্মজীবন ও ব্যক্তিগত দাম্পত্য জীবনে তারা বরাবরই ভক্তদের ভালোবাসা পেয়ে এসেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে স্ত্রী মৌসুমীর অভিনয় ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করতে দেখা গেছে ওমর সানীকে। তবে সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক ভিন্ন প্রসঙ্গে কথা বলেন এই অভিনেতা। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, তিনি আর মৌসুমীকে বড় পর্দায় অভিনয়ে দেখতে চান না।
কেন মৌসুমীকে নতুন কোনো সিনেমায় দেখতে ইচ্ছুক নন—সেই কারণও স্পষ্ট করেন ওমর সানী। তিনি গণমাধ্যমকে জানান, তিনি চান না মৌসুমী আর নতুন কোনো চলচ্চিত্রে কাজ করুক। তার ভাষ্যমতে, মৌসুমী ঢাকাই সিনেমাকে অনেক কিছু উপহার দিয়েছেন এবং বাংলাদেশও তাকে তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা দিয়েছে। এখন এই অভিনেতা চান তার স্ত্রী একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঘরোয়াভাবে জীবনযাপন করুন।
এদিকে চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। ভক্ত ও অনুরাগীদের অনেকেই প্রায়ই সানীকে প্রশ্ন করেন, কবে নাগাদ দেশে ফিরবেন এই জনপ্রিয় অভিনেত্রী। এ ধরনের প্রশ্নে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন। তবে নির্দিষ্ট কোনো দিন বা তারিখ প্রকাশ না করলেও ওমর সানী নিশ্চিত করেছেন যে, খুব দ্রুতই দেশে ফিরবেন মৌসুমী।
উল্লেখ্য, ঢাকাই সিনেমায় ওমর সানী ও মৌসুমী জুটি উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র। তাদের উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে ‘লজ্জা’, ‘দোলা’, ‘বাপের টাকা’, ‘গরীবের রানী’, ‘আত্ম অহংকার’ এবং ‘লাট সাহেবের মেয়ে’। বর্তমানে মৌসুমী প্রবাসে থাকলেও ওমর সানী ব্যবসা পরিচালনার পাশাপাশি অভিনয়ে নিয়মিত আছেন। তাকে খুব শীঘ্রই ‘গুলশানের চামেলি’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে দেখা যাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











