আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার

২৪ অক্টোবর ২০২৬ - ২২:২৮
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে উপজেলার রোয়াকুলি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এস এম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল রোয়াকুলি গ্রামের আশরাফুল আলম বাবুর বসতবাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার বাসিন্দা হাজী নাসির হোসেনের ছেলে সুলতান মাহমুদ নাইম (২৪) এবং রোয়াকুলি গ্রামের মৃত মিনারুল হকের ছেলে সোহাগ হোসেনকে (২৩) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, একটি গ্যাসলাইট, মোড়ানো অবস্থায় ১০০ টাকার একটি নোট এবং দুটি সিগারেট উদ্ধার করা হয়।

​এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (সামারী ট্রায়াল প্রসিকিউশন নং-১৩৯, তারিখ: ২৪/১০/২০২৬) রুজু করা হয়েছে।

​এদিকে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও গ্রেফতারি পরোয়ানার পৃথক অভিযানে আরও এক মাদক মামলার আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার একটি মামলার (নম্বর ১৩, তারিখ: ১৬ অক্টোবর, ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পলাতক আসামি মো. মোস্তাফিজুর রহমান ইভানকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার মিয়াপাড়ার মুকছার আলীর ছেলে।

​অন্যদিকে, থানা ও অধীনস্থ বিভিন্ন পুলিশ ক্যাম্পের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তারা হলেন—সিআর-৫৬৬/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোছা. রাবিয়া খাতুন (স্বামী: মৃত আশরাফুজ্জামান, গ্রাম: উদয়পুর) এবং মাদারহুদা গ্রামের বাবুল আলীর ছেলে টিআর-২৩৮/২৩ মামলার আসামি মো. মামুন অর রশীদ

​শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0