সংবিধানের নোট অব ডিসেন্ট বদলাতে কমিটিতে বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ অক্টোবর ২০২৬ - ২২:৫৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সংবিধানের নোট অব ডিসেন্ট বদলাতে কমিটিতে বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি সংগৃহীত

বিএনপির জমা দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এ কোনো সংশোধনী বা পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে সরাসরি অংশ নিয়ে প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

​স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার উদ্দেশ্যে নিজেদের ইচ্ছা অনুযায়ী সংবিধান সংশোধন করেছিল। তবে বর্তমান জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই বিতর্কিত পথে হাঁটবে না।

​বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানিয়ে তিনি বলেন, আজকের বৈঠকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আইন, শাসন ও বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বাধীনতা এবং পুনরায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের রূপরেখা ও প্রক্রিয়া নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0