ফিলিপিন্সে মাঝআকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

২৪ অক্টোবর ২০২৬ - ১৬:৪৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফিলিপিন্সে মাঝআকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে প্রশিক্ষণ চলাকালে বিমানবাহিনীর দুটি সামরিক বিমানের মধ্যে মাঝআকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমান দুটিতে থাকা চারজন পাইলটই প্রাণ হারিয়েছেন।

​দেশটির বিমানবাহিনীর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। প্রশিক্ষণে ব্যবহৃত এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়ে খাঁটির ভেতরেই পড়ে।

​ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানান, দুর্ঘটনাকবলিত দুটি বিমানই ঘাঁটির নির্ধারিত সীমানার মধ্যে ভেঙে পড়েছে। এই ঘটনায় আর কোনো ব্যক্তি হতাহত হননি।

​দুর্ঘটনার মূল কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বাহিনীতে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0