আইফা মঞ্চে শহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গন: পুরোনো প্রেম নিয়ে বলিপাড়ায় নতুন আলোচনা
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত সাবেক জুটি শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। দীর্ঘ সময় আগে তাদের পথ দুদিকে বাঁক নিলেও অনুরাগীদের কৌতূহল কাটেনি। শহিদ মীরা রাজপুতের সঙ্গে এবং কারিনা সাইফ আলী খানের সঙ্গে সংসার পেতে নিজ নিজ জীবনে থিতু হয়েছেন। তা সত্ত্বেও এই জুটির পুরোনো প্রেমের গল্প এবং বিচ্ছেদের কারণ নিয়ে ভক্তদের আগ্রহ আজও ফুরিয়ে যায়নি।
সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পায়, আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে হঠাৎ করেই মুখোমুখি হন শহিদ ও কারিনা। শুধু দেখা হওয়া বা কুশল বিনিময়ই নয়, সাবেক এই প্রেমিক যুগলকে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতেও দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এইসময় সূত্রে জানা যায়, এর প্রায় এক বছর আগে একই মঞ্চে সৌজন্যমূলক সাক্ষাতের মধ্য দিয়ে তাদের দীর্ঘ ১৮ বছরের শীতল সম্পর্ক ও মান-অভিমানের বরফ গলতে শুরু করেছিল। এক বছর পেরোতেই সেই সম্পর্কের দূরত্ব ঘুচে তা আরও সহজ ও বন্ধুত্বপূর্ণ রূপ নিয়েছে। যার প্রমাণ মিলেছে এই প্রকাশ্যে আলিঙ্গনের দৃশ্যে।
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট’-এর এই আইকনিক জুটিকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে দেরি করেনি। উপস্থিত পাপারাজ্জিরা এই বিরল মুহূর্তটি দ্রুত লেন্সবন্দি করেন। এরপর ছবি ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। পুরোনো জুটির এই মধুর রসায়ন দেখে অনেক অনুরাগী নস্টালজিক হয়ে পড়েছেন এবং সামাজিক মাধ্যমে ‘জব উই মেট’ সিনেমার একটি সিকুয়েল নির্মাণের দাবিও তুলেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











