যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে ভিসা বাতিল হতে পারে: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তার ভিসা বাতিল এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় কেউ যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন, তবে তার বর্তমান মার্কিন ভিসা বাতিল করা হতে পারে। শুধু তাই নয়, তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার বা নিজ দেশে ফেরতও পাঠানো হতে পারে।
এছাড়া মার্কিন দূতাবাসের ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকাকালীন কেউ গ্রেপ্তার হলে তিনি ভবিষ্যতে পুনরায় দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বা অনুপযুক্ত বলে বিবেচিত হতে পারেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











