গাজীপুরের শৈলডুবিতে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে শৈলডুবি এলাকায় অবস্থিত 'সুপ্রিম গার্মেন্টস' নামের কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়।
অগ্নিকাণ্ডের বার্তা পাওয়ার পরই কাশিমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম পোশাক কারখানায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের উৎস, সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তা ফায়ার সার্ভিস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











