ট্রাম্প-পুতিন সমঝোতা: রাশিয়ার ৪০ হাজার টন ডিজেল নিয়ে নিউ ইয়র্কের পথে জাহাজী ট্যাংকার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সাম্প্রতিক এক জ্বালানি সমঝোতার আওতায় ৪০ হাজার মেট্রিক টন রুশ ডিজেল বহনে একটি জ্বালানিবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে ডিজেলের ক্রমবর্ধমান দর নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এই আমদানির উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
আন্তর্জাতিক শিপিং ট্র্যাকিং প্রতিষ্ঠান এলএসইজি-র তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মাল্টার পতাকাবাহী ‘আগিওই ফানেন্দেস’ নামে একটি মাঝারি আকারের ট্যাংকার গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগরীয় প্রিমোরস্ক বন্দর থেকে অতি কম সালফারযুক্ত ডিজেল (আল্ট্রা-লো সালফার ডিজেল) নিয়ে যাত্রা শুরু করে। জাহাজটির আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের উপকূলে পৌঁছানোর কথা রয়েছে।
এই চালানের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কয়েকটি নির্দিষ্ট বিধান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। একই সঙ্গে মার্কিন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ইউরোপীয় দেশগুলোকে তাদের জরুরি মজুত থেকে বাড়তি জ্বালানি বাজারে ছাড়ার আহ্বান জানান ট্রাম্প। অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে ডিজেল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










