আলমডাঙ্গায় ট্রাফিক আইন অমান্য, ভ্রাম্যমাণ আদালতে ৩ বাইকারকে জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপর্ণ পয়েন্টে পরিচালিত এ অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেল চালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে এই বিশেষ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘন করে চলাচল করায় তিন বাইকারকে থামানো হয়। পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বাইকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের এ অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা শেষে ইউএনও শাহীনুর আক্তার জানান, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ও দুর্ঘটনা কমাতে প্রশাসনের এ ধরনের তদারকি ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে তিনি সকল চালককে নির্ধারিত নিয়ম, বৈধ কাগজপত্র এবং হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর অনুরোধ জানান।
প্রাসঙ্গিক সংবাদ
- দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
- আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
- আলমডাঙ্গার বলিয়ারপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
- দামুড়হুদায় কুয়ার ভেতর থেকে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
- আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে ইউএনওর অভিযান
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











