আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে ইউএনওর অভিযান
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের জনসাধারণের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ ও পৌরসভার কর্মীদের সমন্বয়ে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, শহরের প্রধান প্রবেশদ্বারে অবস্থিত গুরুত্বপূর্ণ হাউসপুর ব্রিজ ও সাদা ব্রিজের ওপর একশ্রেণীর ব্যবসায়ী নিয়মিত অস্থায়ী দোকান বসিয়ে বেচাকেনা করে আসছেন । বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এভাবে চলাচলের পথ দখল করার কারণে প্রতিদিন তীব্র যানজট ও দুর্ঘটনার শঙ্কা বাড়ছিল। এছাড়া শহরের হাইরোড ও হাফিজ মোড়সহ আশপাশের বাণিজ্যিক এলাকায় বিভিন্ন দোকানের মালামাল ফুটপাতে রেখে পথচারীদের চলাচলে বাধা তৈরির অভিযোগ ছিল। অনেকে আবার দোকানের সীমানা বাড়িয়ে মূল সড়কের ওপর স্থায়ী ও অস্থায়ী চালা তৈরি করে পদচারী-পথ সংকুচিত করে তোলেন।
অভিযান পরিচালনাকালে ইউএনও শাহীনুর আক্তার ব্রিজের ওপর বসানো ভ্রাম্যমাণ দোকানগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। একই সাথে শহরের বিভিন্ন দোকানমালিককে ফুটপাত থেকে মালামাল ও অতিরিক্ত তৈরি করা চালি অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার জানান, পথচারী ও যান চলাচলে বাধা তৈরি করে শহরের কোনো ব্রিজ বা ফুটপাতে ব্যবসা করতে দেওয়া হবে না। এ আদেশ অমান্য করে কেউ নতুন করে জমি বা সড়ক দখল করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আলমডাঙ্গার সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন সমাজ। তবে সাময়িক অভিযানের পাশাপাশি ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি বাড়ানোর দাবি জানান তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











