আলমডাঙ্গায় পাখিভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির ধাক্কায় নবম শ্রেণির ছাত্র নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া–ভালাইপুর সড়কের ভাংবাড়ীয়া নতুনপাড়া এলাকায় পাখিভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে রবিউল (১৭) নামের এক নবম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঢাকায় নেওয়ার পথে তার প্রাণহানি ঘটে।
নিহত রবিউল ভাংবাড়ীয়া নতুনপাড়ার বাসিন্দা ছানোয়ার হোসেনের ছোট ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট এবং পরিবারের অত্যন্ত স্নেহের পাত্র। তার এই আকস্মিক ও অকাল প্রয়াণে পুরো পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ঘটনার দিনটি ছিল ভাংবাড়ীয়া সাপ্তাহিক হাটের দিন। রবিউল স্থানীয় দোকান থেকে পরিবারের জন্য খাবার কিনে তা বাড়িতে পৌঁছে দেয়। এরপর একই ভ্যানটি নিয়ে মহেশপুর মোড়ের দিকে রওনা হওয়ার পথে ভাংবাড়ীয়া নতুনপাড়া এলাকায় পৌঁছালে সে গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় নিয়ন্ত্রণহীন পাখিভ্যানটি রাস্তার পাশে থাকা একটি পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ছেলের অকাল মৃত্যুর পর শোকে ভেঙে পড়া বাবা ছানোয়ার হোসেন জানান, তিন সন্তানের মধ্যে রবিউল ছিল সবার ছোট এবং পরিবারের অত্যন্ত আদরের। যে বয়সে রবিউলের হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সে তাকে হারিয়ে পরিবারটি এখন দিশাহারা। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের মাতম চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











