চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

১৯ অক্টোবর ২০২৬ - ১৪:০০
প্রকাশিত: ২ দিন আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চান মিয়া ওরফে চান্দ আলী (৫৫) নামে এক ভ্যানচালকের মাথাবিহীন ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে চুয়াডাঙ্গা-কোটচাঁদপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

​নিহত চান মিয়া জীবননগর উপজেলার হাসাদহ বালিগর্ত পাড়ার বাসিন্দা ছিলেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে চান মিয়া নিখোঁজ ছিলেন। একই সঙ্গে তার চালিত ভ্যানটিরও কোনো সন্ধান মিলছিল না। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

​সোমবার সকালে শাহাপুর পুলিশ ক্যাম্পের কাছাকাছি সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলিত মরদেহ উদ্ধার করে এবং চান মিয়ার পরিচয় নিশ্চিত করে।

​পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা চান মিয়াকে হত্যা করে তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে।

​এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0