বটগাছের ডাল ভেঙ্গে পড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন গাংনীর চরগোয়াল গ্রাম

১৯ জুন ২০২৬ - ০১:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বটগাছের ডাল ভেঙ্গে পড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন গাংনীর চরগোয়াল গ্রাম
গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছন্ন গাংনীর চর গোয়াল গ্রাম

গাংনী ( মেহেরপুর)  প্রতিনিধিঃ মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রামে একটি  বটগাছের ডাল ভেঙ্গে  বিদ্যুতের  তার ছিঁড়ে পড়ায় পুরো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চর গোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। হঠাৎ বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, রাস্তার ধারে অবস্থিত একটি  বটগাছের  ডাল ভেঙ্গে  বিদ্যুতের লাইনের ওপর পড়ে তিনটি তার ছিঁড়ে যায়। তার ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে  বিকট শব্দ সৃষ্টি হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী মোঃ সবকুল জানান, “আমরা কয়েকজন পাশের একটি দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখি বটগাছের একটি বড় ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে তিনটি তার ছিঁড়ে ফেলেছে। বিদ্যুৎ সংযোগ চালু থাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা যে টিনের ছাউনির নিচে বসেছিলাম, সেখান থেকে দ্রুত বের হওয়ার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।”

একই ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ ফরজ মন্ডল বলেন, “ঘটনার সময় বিকট শব্দ ও আগুনের ঝলক দেখা যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, আশপাশের মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি।” ঘটনার পরপরই বিষয়টি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বামুন্দী জোনাল অফিসে জানানো হয়।

 বামুন্দী বিদ্যুৎ অফিসের জরুরি নম্বরে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, রাতেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করবেন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো চর গোয়াল গ্রামের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের দাবি, বিদ্যুতের লাইনের আশপাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলোর ডালপালা নিয়মিত ছাঁটাই করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0